,

জুলাই বিপ্লবের লাখো মানুষকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন শেখ হাসিনা : প্রেস সচিব

news-image

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই বিপ্লবে অংশ নেওয়া ও সমর্থন করা লাখো মানুষকে ‘সন্ত্রাসী’ এবং ‘ইসলামপন্থি চরমপন্থি’ হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ কার্যত তিনি বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষকে ‘চরমপন্থি’ হিসেবে চিহ্নিত করছেন।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম লিখেছেন, ১৯৭৩ সালে সাপ্তাহিক হলিডে’র সম্পাদক এনায়েতুল্লাহ খান ‘৬৫ মিলিয়ন কলাবরেটরস’ শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই লেখায় তিনি তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন, কীভাবে শেখ মুজিবুর রহমানের সরকার নিজেদের দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণকে ‘সহযোগী’ বা ‘দালাল’ হিসেবে আখ্যায়িত ও ঘৃণার শিকার করেছিলেন।

তিনি বলেন, ৫০ বছর পর ইতিহাস যেন ভয়াবহ রূপে হুবহু পুনরাবৃত্ত হচ্ছে। এবার শেখ মুজিবের কন্যা, ভারতের জি নিউজের আন্তর্জাতিক প্রচারমাধ্যম ডব্লিউআইওএন-তে সাক্ষাৎকার দিয়ে, জুলাই বিপ্লবে অংশ নেওয়া ও সমর্থন করা লাখো মানুষকে ‘সন্ত্রাসী’ এবং ‘ইসলামপন্থি চরমপন্থি’ হিসেবে আখ্যা দিয়েছেন। অর্থাৎ কার্যত তিনি বাংলাদেশের প্রায় সমগ্র জনগণ অর্থাৎ ১৮ কোটি মানুষকে ‘চরমপন্থি’ হিসেবে চিহ্নিত করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, ভাবা যায়, কতটা ঔদ্ধত্যের প্রয়োজন এমন মন্তব্য করার জন্য! এমন এক নেতা, যার সরকারের নৃশংসতা জাতিসংঘ মানবাধিকার দপ্তর, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও আল জাজিরার প্রতিবেদনে সুস্পষ্টভাবে নথিভুক্ত হয়েছে—তিনি এখন নিজ জাতিকেই ‘সন্ত্রাসী’ বলে অভিযুক্ত করছেন।

তিনি বলেন, এ যেন চূড়ান্ত পরিহাস। যে হাত সাধারণ নাগরিক, সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের রক্তে রঞ্জিত, সেই হাতই আজ পুরো জাতির দিকে কাঁপা আঙুল তুলে দোষারোপ করছে। এটা শুধু ভণ্ডামি নয়—এটা ক্ষমতার রোগাগ্রস্ত ঔদ্ধত্য।

শফিকুল আলম আরও লিখেছেন, দুঃখিত, ‘গুম রানি’—বাংলাদেশের মানুষ ডিমনেশিয়ায় আক্রান্ত নয়। তারা ভুলবে না জুলাই হত্যাযজ্ঞ, ভুলবে না ‘বঙ্গের কসাই’র নির্দেশে সংঘটিত গণহত্যা। আর কখনোই ক্ষমা করবে না সেই হত্যার নায়কদের।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে