,

ঢাকায় আসছেন ব্রাজিল কিংবদন্তি কাফু

news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু আগামী ১১ ডিসেম্বর ঢাকায় আসবেন। এ ছাড়া আর্জেন্টাইন সুপারস্টার গ্যাব্রিয়েল বাতিস্তুতা, হুয়ান সাবেস্তিয়ান ভেরন ও ক্লাদিও ক্যানিজিয়ার মধ্যেও একজন আসতে পারেন।

এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের একটি করে দল অংশ নেবে। এই আয়োজনেই বিশেষ আকর্ষণ হিসেবে কাফুর থাকাটা নিশ্চিত করেছে আয়োজকরা। প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাফু থাকবেন। এক ভিডিও বার্তায় দুটি বিশ্বকাপজয়ী এই ফুটবলার বলেছেন, ‘হ্যালো বাংলাদেশি, আমি কাফু। আগামী মাসে আমি আশা করছি ঢাকায় তোমাদের সঙ্গে দেখা হবে।’

আয়োজকরা জানিয়েছেন, বাতিস্তুতা, ভেরন ও ক্যানিজিয়ার সঙ্গে তাদের আলোচনা চলছে। তিনজনের অন্তত একজনকে ঢাকায় আনার বিশ্বাস রাখছেন তারা।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে লাতিন-বাংলা সুপার কাপের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজকরা। এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামান বলেন, মূলত ফুটবলের জাগরণে ভূমিকা রাখার অংশ হিসেবেই এই সুপার কাপ আয়োজনের উদ্যোগ নিয়েছেন তারা।

৫ ডিসেম্বর ব্রাজিলের দলের বিপক্ষে বাংলাদেশের দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর আর্জেন্টিনার দলের বিপক্ষে বাংলাদেশের দলের খেলা থাকবে। ১১ ডিসেম্বর শেষ দিনে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা দুই দল। তিনটি খেলাই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

আয়োজকরা জানিয়েছেন, আর্জেন্টিনা থেকে আতলেতিকো শার্লোন ও ব্লাজিল থেকে সাও বার্নার্দো ক্লাবের অধীনে বাছাই করা ফুটবলাররা এই প্রতিযোগিতায় খেলতে আসবেন। এই খেলোয়াড়রা অনূর্ধ্ব-২০ বছর বয়সী হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশের ব্যানারে কারা খেলবে এই বিষয়ে জানতে চাইলে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিল্টন জানিয়েছেন, বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দল থেকে বাছাই করা ফুটবলাররা এখানে খেলবেন।

এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের এই আয়োজনকে সফল করতে সর্বাক্তক সহযোগিতা করছে বাফুফে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের