সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক প্রাথমিকের ৫ শিক্ষকের মুক্তি দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান কর্মসূচি থেকে পাঁচজন শিক্ষককে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৮ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’র পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, শাহবাগ থেকে আটক শিক্ষকরা হলেন- জয়পুরহাটের সহকারী শিক্ষক ও সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষদের সমন্বয়ক মু. মাহবুবুর রহমান, পটুয়াখালীর লিটন মিয়া, জয়পুরহাটের আক্কেলপুরের আব্দুল কাদের, ধামরাইয়ের শরিফুল ইসলাম ও কুমিল্লার মো. সোহেল।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ রাত ১১টার দিকে বলেন, ‘মাহবুবুর রহমানসহ পাঁচজন শিক্ষককে আটক করে শাহবাগ থানায় রাখা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তাদের মুক্তির জন্য আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি। এনসিপি নেতাদের পক্ষ থেকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘আমরা অবিলম্বে পাঁচজন শিক্ষকের মুক্তির দাবি জানাচ্ছি। অন্যায়ভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো মামলা দেওয়া হয়, তাহলে শিক্ষকসমাজ তা মেনে নেবে না।’ শিক্ষকদের ওপর হামলা চালিয়ে আবার তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলে শিক্ষকরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেবেন বলেও হুঁশিয়ার করেন শিক্ষক নেতা শামছুদ্দীন মাসুদ।

তবে বিষয়টি নিয়ে শাহবাগ থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী-শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবিতে লাগাতর অবস্থান কর্মসূচি শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দুপুর পর্যন্ত অবস্থানের পর বিকেল সাড়ে ৩টায় তারা পদযাত্রা নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান।

তবে মোড়ে যাওয়ার আগেই তাদের সড়কে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানে শিক্ষক-পুলিশ মুখোমুখি অবস্থান নেন। বিকেল পৌনে ৪টার দিকে হঠাৎ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা।

এ ঘটনায় শিক্ষক নেত্রী ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপিসহ শতাধিক শিক্ষক আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহত সবার নাম-পরিচয় জানাতে পারেননি শিক্ষক নেতারা।

সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিগুলো হলো—দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাড়ে ৬৫ হাজারের বেশি। এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা তিন লাখ ৮৪ হাজার। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়। তবে এ পদক্ষেপে সন্তুষ্ট নন সহকারী শিক্ষকরা।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা