রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বিএনপির দুই গ্রুপে বিপ্লব ও সংহতি দিবসে মনোনয়ন বাতিলের দাবি : ঝাড়ু মিছিল অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই গ্রুপের পৃথক পৃথক ভাবে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শনিবার সন্ধ্যায় অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়ন বাতিলের দবিতে নবীনগর পৌর সদরে ঝারু মিছিল করে বিএনপি নেতৃবৃন্দ। বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মনোনয়ন বাতিলের দাবিসহ অন্যথায় আন্দোলনের ঘোষণাদেন অন্য গ্রুপের বিএনপি নেতৃবৃন্দরা।

পৃথকভাবে অনুষ্ঠিত এই বিপ্লবী ও সংহতি দিবসের অনুষ্ঠানটির একটিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও সদ্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। অন্যটিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় আলিয়াবাদ গোলচত্বর থেকে শুরু হওয়া এ র‍্যালিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিটি আলিয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেওয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ মান্নান পথ সভায় বলেন – ৭ই নভেম্বর শুধুমাত্র একটি তারিখ নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক গৌরবময় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাতীয় ঐক্য ও সংহতির বীজ বপন করেছিলেন, আজ আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করছি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের মাঠে নেমেছি। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হোন। নবীনগরে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। এই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের চূড়ান্ত লড়াই।তিনি দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শে গঠিত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

শুক্রবার ৭ নভেম্বর বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, মাইনুদ্দিন মাইনু, হযরত আলী প্রমূখ।

র‍্যালিতে নেতৃত্ব দেওয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা) আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তাপস বলেন,তফসিল ঘোষণার আগেই এই আসনের মনোনয়ন বদলে আমরাই মনোনয়ন আনবো। কারণ নবীনগরে আমরাই ৩১ দফা নিয়ে কাজ করেছি, বাংলার মাটিতে ৩১দফার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা কেউ পালিয়ে যাননি। আমি ওয়াদা দিচ্ছি আপনাদের ফেলে কোথাও যাচ্ছি না।সভা শেষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী রবিবার ৯ নভেম্বর থেকে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের