,

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ পঁচিশ বছর ধরে গান গেয়ে শ্রোতাদের মন জয় করে আসছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান। কিন্তু ক্যারিয়ারের রজত জয়ন্তীতে পা রেখেই তার এক ঘোষণা হৃদয় ভেঙে দেয় শ্রোতা-ভক্তদের; জানান, সংগীত জগত থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, এটাই তার ওভারসিজ ব্যান্ডের সঙ্গে শেষ ট্যুর। এরপরই সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ধরে নেন, গায়ক হয়তো পুরোপুরি সংগীত ছাড়ছেন।

এ নিয়ে সম্প্রতি আবারও প্রশ্নের মুখে পড়েন তাহসান। এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই শিল্পী বলেন, ‘গান থেকে বিরতি নিব, সকলে একদিন আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু আমি তো এটা চাইনি, যে বিষয়টা ন্যাশনাল ইস্যু হয়ে উঠুক। ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।’

তাহসান বলেন, ‘একটা কথার ফলেই অনেক কিছু হয়ে গেছে। আমার ছবির ওপর টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এগুলো আসলে খেলারই অংশ। কিছু মানুষ তো আসলে ওই কারণেই এসছেন। এটা দোষের কিছু না। এটা সারা পৃথিবীতেই হচ্ছে।’

এই শিল্পী জানান, এই প্রথম নয়, বরং ক্যারিয়ারে এর আগেও কয়েকবার বিরতি নিয়েছেন। তবে ২৫ বছরের ক্যারিয়ারে তিনি শ্রোতাদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালোবাসা পেয়েছেন। তাই কিছুদিন থেমে যাওয়াই এখন প্রয়োজন- এমনটাই মনে করেন গায়ক।

সাম্প্রতিক বিতর্ক নিয়ে তাহসান বলেন, ‘আমাদের এখন খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথায় কী হয়ে যাবে, একটা কথার রিপারকেশন কী হবে, তা আগে থেকে বোঝা যায় না। আমার কথাটা আসলে একটা ইমোশনাল মুহূর্তে বলা, ওটা ভাইরাল হয়ে গেছে; ভাবিনি এটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে।’

তিনি আরও জানান, এই বছর হাতে থাকা কয়েকটি কনসার্ট সম্পন্ন করেই আপাতত থামছেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে