,

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন– মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর আওয়ামী যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মো. শাহাদাত হোসেন (৪৪), চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মশিউর রহমান (৩২), খুলনা জেলার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আলিম আল তারিফ (২৮) ও আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান (৪৫)।

শুক্রবার (৭ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ডিবি-তেজগাঁও বিভাগ রাত ৯টা ৩০ মিনিটের দিকে তেজগাঁও থানাধীন মনিপুরিপাড়া এলাকা থেকে মো. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।

অন্যদিকে, রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে এবং রাত ১১টা ৪৫ মিনিটে ডেমরা থানা এলাকা থেকে মো. টিপু সুলতানকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে লালবাগ থানা এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেপ্তার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে