সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

news-image

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি কিডনীজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৩ দিন ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। আজ রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এবং রাতেই তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ১৯৬৩ সালে অর্থনীতির ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৬৪ থেকে ১৯৬৬ পর্যন্ত অর্থনীতির প্রভাষক ছিলেন। পরে ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিস (পিএফএস)-এ যোগ দেন।

১৯৬৮ সালে নিউইয়র্কে পাকিস্তানের ভাইস-কনসাল হিসেবে নিযুক্ত হন। নিউইয়র্কে যাওয়ার পরপরই তিনি স্বাধীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালি সম্প্রদায়কে সংগঠিত করতে শুরু করেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং একই বছর মে মাসে মুজিবনগরে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হন।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাতিসংঘসহ বিশ্বব্যাপী মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি একজন রাজনীতিবিদ ও কুটনৈতিক, যিনি আওয়ামী লীগ সরকারের সর্বশেষ অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা