,

২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসির প্রত্যাশা

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে পরের ফুটবল বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ‘হোম টুর্নামেন্ট’ খেলার প্রস্তুতি বেশ ভালোভাবে নিচ্ছেন। যদিও মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামির ফরোয়ার্ড সেখানে খেলবেন কি না, তা নিশ্চিতভাবে কখনো বলেননি। তবে এই বিশ্বকাপ নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে।

বিশ্বকাপ চলাকালে ৩৯তম জন্মদিন পালন করতে যাচ্ছেন মেসি। সেখানে ট্রফি ধরে রাখার মিশনে কি তিনি নেতৃত্ব দেবেন? সেই ব্যাপারে কোনও কিছু জানাননি আটবারের ব্যালন ডি’অর জয়ী। তবে নিজের প্রত্যাশার কথা জানালেন।

ফ্লোরিডায় আমেরিকান বিজনেস ফোরামে মেসি বলেছেন, ‘আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এই বিশ্বকাপ নিয়ে। এটা হতে যাচ্ছে অসাধারণ কিছু। কয়েকটি দুর্দান্ত ম্যাচ হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দল আসছে, তাদের মধ্যে কয়েকটি খুব বড় দল।’

আগামী ১১ জুন থেকে ২০ জুলাই চলবে এই ক্রীড়াযজ্ঞ। এবার হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। রেকর্ড ৪৮ দল অংশ নেবে তাতে। এরই মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ডসহ ২৮ দেশ বিশ্বকাপের টিকিট কেটেছে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হবে বিশ্বকাপের মূল পর্বের ড্র।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের