সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি মোতায়েন থাকবে, হবে এসবি ভেরিফিকেশন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ৪৫ হাজারের বেশি আনসার-ভিডিপির সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে আনসার-ভিডিপির এই সদস্যদের পুলিশের বিশেষ শাখার (এসবি) সহয়তায় ভেরিফিকেশন (যাচাই-বাছাই) হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের দায়িত্ব দেওয়া হবে না।

আজ (সোমবার) রাজধানীর ভাটারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার-ভিডিপির সদস্যদের মোতায়েনের ব্যাপারে বিভিন্ন ভ্রান্তি রয়েছে, সেই ধারণাকে মাথায় রেখে নতুন বাংলাদেশের যাত্রার শুরু থেকেই জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে আনসার-ভিডিপির সদস্যদের নতুন করে সদস্য সংগ্রহ, তালিকাভুক্তি, নতুন দায়িত্বরতদের তালিকাভুক্তি এবং এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করা এবং নির্বাচন কমিশনের ম্যান্ডেট মাথায় রেখে সুসংগঠিত করেছি।

তিনি আরও বলেন, গত এক বছরে ১ লাখ ৪৫ হাজারের বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। যাদের প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য আগের মতো ছিল না। নতুন সদস্যরা কীভাবে দেশের জনগণের সেবা করবে, দেশ রক্ষায় কাজ করবে, দেশের দুর্যোগসহ বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করবে সেই প্রশিক্ষণ তাদের দেওয়া হয়েছে। বিশাল আয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আনসার-ভিডিপি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে। শুধু নির্বাচনী ভোট কেন্দ্র নয়, এবার নির্বাচনে সচেতনতামূলক কার্যক্রমেও সম্পৃক্ত করা হবে আনসার-ভিডিপির সদস্যদের।

আনসার-ভিডিপির মহাপরিচালক বলেন, অ্যাপের মাধ্যমে সকল আনসার-ভিডিপির সদস্যদের ডিজিটালি রেজিস্ট্রেশন করা হবে। কে কোন ভোট কেন্দ্রে যাবেন তা নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে জানা যাবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গ্রুপ ভিত্তিক মোতায়েন চিরতরে বন্ধ। সেই চেষ্টা করে আর লাভ হবে না। সম্পূর্ণ ডিজিটালভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যার সার্টিফিকেশন থাকবে না তাকে নির্বাচনী দায়িত্ব প্রদান করা হবে না।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা