সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ এ আনা হয়েছে কিছু শব্দগত পরিবর্তন।

বিতর্কের মুখে পদ দুটি বাতিলসহ সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি বলেন, রোববার বিধিমালাটি সংশোধনের গেজেট জারি হয়েছে। গত আগস্টে জারি করা বিধিমালায় চারটি ক্যাটাগরির পদ ছিল। তবে সংশোধনের পর এখন দুইটি ক্যাটাগরি রাখা হয়েছে। কিন্তু সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদটি নতুন বিধিমালায় নেই।

সমালোচনার মুখে পদ দুটি বাতিল করা হলো কি না— জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। বলেন, আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।

অতিরিক্ত সচিব আরও জানান, বিধিমালায় একটি ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে। আগের বিধিমালায় বলা ছিল— মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা এবং বাকি ৮০ শতাংশ পদে অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। কিন্তু এটি ভুলভাবে বোঝার সুযোগ ছিল। বাস্তবে ওই ৮০ শতাংশ পদ ‘কমন’, অর্থাৎ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের স্নাতকরা আবেদন করতে পারবেন।

তিনি আরও বলেন, তাই সংশোধিত বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অনূন্য’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালা জারি করে। সেই বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদ নতুন করে সৃষ্টি করা হয়েছিল। তবে, বিধিমালা প্রকাশের পর থেকেই কিছু ধর্মভিত্তিক সংগঠন সংগীত শিক্ষক পদটি সৃষ্টির বিষয়ে সমালোচনা শুরু করে। শেষ পর্যন্ত সরকার পদ দুটি বাতিল করল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা