,

সংকটময় মুহূর্তে আছে দেশ: সিইসি

news-image

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে, দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কীভাবে হাঁটব, এই সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর।’

সোমবার (৩ নভেম্বর) আনসার-ভিডিপির নির্বাচনী প্রশিক্ষণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘বাহিনীর সদস্য ছাড়াও আমরা কিন্তু এ দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে।’

সিইসি বলেন, ‘আমি চিফ ইলেকশন কমিশনার। সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক। নাগরিক হিসেবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিনা, কীভাবে রেখে যাব- এ চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসেবে আমরা নিইনি, আমি ব্যক্তিগতভাবে নিইনি, চাকরি হিসেবে নিইনি। এটা একটা মিশন হিসেবে আমি নিয়েছি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে। এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে