,

কৃষিবাজারে শাপলা ফুলের শুভেচ্ছা পেলেন হাসনাত

news-image

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা কৃষিবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

রোববার (২ নভেম্বর) সকালে বাজারে পৌঁছালে কৃষকরা তরতাজা শাপলা হাতে এগিয়ে আসেন। এ সময় হাসনাত কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের সমস্যার কথা শোনেন।

এনসিপির এই নেতা বলেন, ‘কৃষকরাই দেশের প্রাণ। আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’

তখন স্থানীয় কৃষকরা জানান, পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতির জন্যই তারা ভালোবাসার প্রতীক হিসেবে তাকে শাপলা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ মুসা ও রফিকুল ইসলাম কনকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আমাদের সময়/এএস

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের