,

নির্বাচনের দিন গণভোট হলে মূল্য থাকবে না: মুজিবুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধাপক মুজিবুর রহমান। এ সময় যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জামায়াতের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকারগুলোর আমলে দেশের জনগণ পরিপূর্ণ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জামায়াত-শিবির জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করে। এই ধারা অব্যাহত রাখতে জনবান্ধন নেতৃত্ব তৈরি করে যাচ্ছে।’

মানুষের মতো দেশেরও চিকিৎসা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন দেশের নানা অঙ্গ প্রতিষ্ঠান রোগে শোকে ভুগছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ইসলামি দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোটযুদ্ধে নামবে।’

এ সময় জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই দাবি করেন জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালোটাকা-পেশীশক্তির দৌরাত্ম্য কমে যাবে। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে