রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

news-image

খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুরে আলোচিত পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলায় ৭ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারহানা হক ও আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এছাড়াও একই মামলায় খালাস পেয়েছেন কুটি এবং শামীম।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দৌলতপুরের সাহাপাড়া এলাকায় সন্ত্রাসীরা পারভেজ হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা সুপর্ণা সাহা, তার বাবা দিলিপ সাহা ও মা রেখা সাহা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। হামলাকারীরা তাদের দিকেও গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় সুপর্ণাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহত পারভেজ হাওলাদারের বাবা নিজামউদ্দিন দৌলতপুর থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তৎকালীন পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম রবির ছেলে শহীদ শাহরিয়ার মিথুনসহ সাতজন এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

দীর্ঘ তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে সাতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অভিযুক্ত তুহিন, ইনামুল কবীর জীবন ওরফে শবে কাদির, রাজ, শহীদ শাহরিয়ার মিথুন, তুষার গাজী, শোয়েব সুমন ও শাকিলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায়ের সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি তিনজন পলাতক রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন