,

নতুন দলের নিবন্ধন চূড়ান্ত হবে চলতি সপ্তাহে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে। কমিশন বলেছে, চলতি সপ্তাহের মধ্যে দল নিবন্ধনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এ ছাড়া চূড়ান্ত ভোটকেন্দ্র আজ সোমবার প্রকাশ করার কথা জানিয়েছেন ইসি সচিব।

গতকাল রবিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তা-ও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধিদল জানতে চেয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে