সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হতে পারে টাইগারদের একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। আজ সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ভেন্যু বদলে চট্টগ্রামে, যেখানে উইকেট থাকবে স্পোর্টিং-ব্যাট-বলের লড়াই উপভোগ্য হতে পারে।

স্পিন সহায়ক মিরপুরের বিপরীতে, চট্টগ্রামের উইকেটকে মাথায় রেখে বাংলাদেশ একাদশে দুই পেসার ও তিন স্পিনারের সংমিশ্রণ দেখতে পারে। সেক্ষেত্রে পেস বিভাগে থাকছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, আর স্পিন আক্রমণে শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ থাকবেন প্রধান ভরসা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষের মাঠে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মও টাইগারদের পক্ষে-ফরম্যাটটিতে তারা টানা চারটি সিরিজ জিতেছে। যদিও এশিয়া কাপে সুযোগ পেয়েও পাকিস্তান ও ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত ফল পায়নি দলটি।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে কঠিন সময় পার করছে। গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত টানা সাতটি সিরিজে হেরেছে ক্যারিবীয়রা; সর্বশেষ পরাজয় এসেছে নেপালের বিপক্ষে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা