সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিছুটা কমেছে সবজির দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : বিগত কয়েক মাস ধরে উচ্চ দামে অবস্থান করা সবজির দাম কিছুটা কমেছে। আগে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে থাকলেও বর্তমানে কমে ৫০ থেকে ৮০ টাকার ঘরে এসেছে। বিক্রেতারা বলছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে, শীত শুরু হলে নতুন সবজি উঠলে এ দাম আরও কমে আসবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ঢেঁড়শ প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙে প্রতি কেজি ৬০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, শিম প্রতি কেজি ১০০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, ফুলকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস (ছোট) ৫০ টাকা, মূলা প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কচু প্রতি কেজি ৫০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, গাজর প্রতি কেজি ১০০ টাকা এবং আলু প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শান্তিনগর বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী খোরশেদ আলম। তিনি বলেন, গত চার মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি যাচ্ছিল, সে সময় বলতে গেলে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছিল না। সেই তুলনায় এখন বাজারে সবজির দাম কিছুটা কমেছে। বাজার করার সময় আজ দেখলাম বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে, তবে কিছু কিছু সবজি এখনো ১০০ টাকা রয়ে গেছে।

একই বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, আগের তুলনায় সবজির দাম কমেছে। বাজারে নতুন সবজি উঠতে শুরু করেছে এবং প্রচুর সরবরাহ আছে। ফলে বাজারে আগের তুলনায় দাম কমে এসেছে। সামনে শীত আসছে, নতুন আরও সবজি বাজারে উঠবে। ফলে সামনে সবজির দাম আরো কমে যাবে। বর্তমান বাজারে ৫০ থেকে ৬০ টাকার সবজি বেশি রয়েছে। এছাড়া, কিছু কিছু সবজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা