,

মগবাজারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বড় মগবাজার এলাকার একটি বাসায় শাহনেওয়াজ জামাল (১৮) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ওই শিক্ষার্থী উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

বুধবার (২২ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, ‘খবর পেয়ে রাতে বড় মগবাজারের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করি। অচেতন অবস্থায় তাকে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহত শিক্ষার্থীর স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, শাহনেওয়াজ জামাল নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পাওয়ার পর পুলিশকে খবর দেন।

নিহত জামাল মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। বর্তমানে বড় মগবাজারের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই আজিজুল হক।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে