,

স্বামীর দেওয়া আগুনে স্ত্রী-সন্তানসহ দগ্ধ ৬

news-image

ঢামেক প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় বসতবাড়িতে বাইরে দিয়ে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন মাদকাসক্ত স্বামী ফরিদ মিয়া। এতে তার স্ত্রী ও সন্তানসহ ৬ জন দগ্ধ হয়েছেন।

এদের মধ্যে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে ৫ জনকে জাতীয় বার্ণ ইনিস্টিউটের নিয়ে আসা হয়। এখানকার চিকিৎসক গুরুতর ৩ জনকে ভর্তি রেখে বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

দগ্ধরা হলেন, রীনা বেগম (৩৬), তার ছেলে ফরহাদ (১৫), তৌহিদ (৭), রীনার বোন সালমা আক্তার (৩৫) আরাফাত ও জিহাদ।

সালমা বলেন, ‘তার ভগ্নিপতি বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার দিকে আমাদের ছাপড়া ঘরে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চারদিকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি।’

উদ্ধারকারী প্রতিবেশী ওমর ফারুক জানিয়েছেন, ‘আমরা তাদের আর্তচিৎকার শুনে ঘরের বেড়া ভেঙে ভেতর থেকে একে একে তাদের উদ্ধার করি। স্থানীয় নরসিংদী সদর হাসপাতাল হয়ে ভোর সোয়া ৫টায় বার্ণ ইন্সটিটিউটে আনা হয়।’

সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ণ ইন্সটিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধের মধ্যে ৩ জনকে ভর্তি করা হয়েছে।

রীনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, তার ছেলে ফরহাদের ৪০ শতাংশ ও তৌহিদের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভর্তিকৃত ৩ জনের অবস্থাই গুরুতর।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে