,

জুলাই হত্যাযজ্ঞ চালানো হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়: অ্যাটর্নি জেনারেল

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।তিনি বলেছেন, ‘শেখ হাসিনাসহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে।’

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বাংলাদেশকে সভ্যতার সোপানে নিয়ে যেতে আজ দাঁড়িয়েছি। এই ন্যায় বিচার যদি আমরা না করতে পারি, তাহলে আমরা বাংলাদেশে মানুষ হিসেবে- কবি হেলাল হাফিজের ভাষায় “উত্তর পুরুষের ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাব”।’

তিনি বলেন, ‘যে এভিডেন্স (প্রমাণ) আপনাদের সামনে এসেছে, তা বিশ্বের যেকোনো দেশের যেকোনো আদালতে যেকোনো সাক্ষ্য আইনের সামনে উপস্থাপন করলে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এই আসামীদের সাজা প্রদান ছাড়া বিকল্প কোনো পথা থাকে না।’

এদিকে, যে কোনো মূল্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

তিনি বলেন, ‘কে কি বলছে বা বলবে এটা আমরা পরোয়া করি না।’

এ মামলায় আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচারকাজ শেষ হলো। রায় ঘোষণার তারিখ জানার জন্য ১৩ নভেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে