,

বাংলাদেশের শতক, সৌম্য-সাইফের ফিফটি

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে গত দুই ম্যাচের থেকে ব্যাটিংয়ে উন্নতি করেছে শুরুতে ব্যাট করা বাংলাদেশ। এদিন উদ্বোধনী জুটিতেই দলীয় শতকের দেখা পায় টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে বিনা উইকেটে ১১৮ রান করেছে বাংলাদেশ। সৌম্য সরকার ৬২ ও সাইফ হাসান ৫৩ রানে অপরাজিত আছেন। ১৬তম ওভারে বাংলাদেশ শতকের দেখা পায়।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১-১ ব্যবধানে থাকায় আজ যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে।

এ ম্যাচে আগের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। যেখানে এক পেসার ও অলরাউন্ডারসহ চার স্পিনার খেলছে স্বাগতিকরা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ওয়েস্ট ইন্ডিজ একাদশও।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আকিম ওগিস।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা