,

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ১৩১ জনকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ দুপুর ৩টা পর্যন্ত এ ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ডিএমপির উত্তরা পূর্ব থানা ছয়জন, উত্তরা পশ্চিম থানা দুজন, গুলশান থানা ২৪ জন, খিলক্ষেত থানা চারজন, ক্যান্টনমেন্ট থানা তিনজনকে গ্রেপ্তার করেছে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এ ছাড়া ধানমন্ডি থানা ছয়জন, নিউ মার্কেট থানা ছয়জন, শাহবাগ থানা তিনজন, হাতিরঝিল থানা একজন, পল্টন থানা ছয়জন, ডিবি ওয়ারী ২২ জন ও মতিঝিল থানা ৪০ জনকে গ্রেপ্তার করে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে