,

সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

news-image

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক শাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে শাকিব খান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘রাত ৩টার দিকে ঢাকার শাহবাগ থানা পুলিশ আমাদের জানায় যে, সাইবার নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় শাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আমাদের কাছে বিস্তারিত কোনো তথ্য নেই।’

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনালগ্ন থেকেই সক্রিয় ছিলেন শাকিব খান। পরে কেন্দ্রীয় কমিটি থেকে তাকে আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

গ্রেপ্তারের খবর এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় শিক্ষার্থী ও নাগরিক সমাজের একাংশ শাকিবের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে