সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ সচিবকে অবসরে পাঠাল সরকার

news-image

অনলাইন ডেস্ক : নয়জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। অবসরেন যাওয়াদের মধ্যে দুজন সিনিয়র সচিব, বাকি সাতজন সচিব।

আজ সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

অবসরে যাওয়া সিনিয়র সচিব দুজন হলেন মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। আর সাত সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

এ নয় সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন। অবসরে পাঠানোর জন্য বিভিন্ন সময়ে তাদের ওএসডি করা হয়।

পৃথক আদেশে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা