রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার কাছে হেরে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। চামারি আতাপাত্তুর প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন রাবেয়া। পরের বলে এক রান নিতে গিয়ে রান আউট হয়েছেন নাহিদা আক্তার। তৃতীয় বলে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন জ্যোতি। চতুর্থ বলে মারুফাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন আতাপাত্তু। ফলে শেষ দুই বলে সমীকরণ দাড়ায় ৯ রানে, তবে বাংলাদেশ করতে পেরেছে কেবল এক রান। ৭ রানের এই হারে সেমির স্বপ্ন শেষ বাংলাদেশের।

মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেছেন পেরেরা। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন স্বর্ণা আক্তার। জবাবে খেলতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন রুবাইয়া হায়দার ঝিলিক। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আরেক ওপেনার ফারজানা হক দেখে-শোনে খেলেও সুবিধা করতে পারেননি। উল্টো বেশ কিছু ডট বল খেলেছেন। ৩৫ বলে ৭ রান করে আউট হয়েছেন তিনি।

চারে নেমে দ্রুতই ফিরেছেন সুবহানা মুস্তারিও। ১৩ বলে ৮ রান করেছেন তিনি। তাতে ৪৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা। ৬৪ রান করে সুপ্তা চোটে পড়ে মাঠ ছাড়েন।

এরপর স্বর্ণাকে সঙ্গে নিয়ে ভালোই লড়াই করছিলেন জ্যোতি। তবে ১৯ রান করে স্বর্ণা ফিরলে ধস নামে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে। রিতু-রাবেয়াদের কেউই সুবিধা করতে পারেননি। জ্যোতি শেষ ওভারে আউট হওয়ার আগে করেছেন ৭৭ রান।

এর আগে নতুন বলে বরাবরই ভয়ঙ্কর মারুফা। চলতি বিশ্বকাপে সেটার প্রমাণ দিয়েছেন তিনি। আজও ইনিংসের প্রথম বলেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই পেসার। তার গতি আর সুইয়ে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ভিষমি গুনারত্নে।

শুরুর সেই ধাক্কা সামাল দিয়েছেন আতাপাত্তু ও পেরেরা। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭২ রান। ৪৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন লঙ্কান অধিনায়ক।

সেই ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন পেরেরা। তবে এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটার ৮৫ রান করলেও আরেক প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। পেরেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় দল।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের