,

অর্ডার বাতিল হলে আর কারখানা চালাতে পারবো না: জেমটেক্স এমডি

news-image

অনলাইন প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে জেমটেক্স লিংকেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ২ কোটি টাকার পোশাকের লেইচ (অ্যাক্সেসরিজ) ছিল। গতকাল শনিবার অগ্নিকাণ্ডে এগুলো পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জেমটেক্স লিংকেজ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইমরান আহমেদ জাগো নিউজকে বলেন, ভারত থেকে আমদানি করা প্রায় ৪০ কেজি লেইচ (অ্যাক্সেসরিজ) ছিল কার্গো ভিলেজে। আমার সিঅ্যান্ডএফ এজেন্ট জানিয়েছে, ওই মালামাল পুড়ে যাওয়ার আশঙ্কা ৯৯ শতাংশ।

রোববার (১৯ অক্টোবর) বিকেল চারটায় তিনি বলেন, এইমাত্র কথা বললাম, ডিএইচএল- এর (পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান) লোক বলছেন এখনো (কার্গো ভিলেজে) ঢুকতে পারেননি তারা।

তবে তারা বলেছেন, ‘ধরে নেন কিছু নেই। সব পুড়ে গেছে। মালামাল অক্ষত পাওয়ার সম্ভাবনা এখন এক শতাংশও নেই।’

ইমরান আহমেদ আরও বলেন, দ্রুত প্রয়োজন হওয়ায় এয়ারের মাধ্যমে এই অ্যাক্সেসরিজ আমদানি করেছিলাম। যার মাধ্যমে এক লাখ ৬২ হাজার ডলারের রপ্তানি হওয়ার কথা। সম্ভবত এই রপ্তানি বন্ধ হয়ে যাবে। কারণ, এর আগে আমার রপ্তানির ডেট ফেইল করেছি। এ মাসের শেষ পর্যন্ত পণ্য দিতে পারলে বায়ার নিতো।

তিনি বলেন, আমি এখনো বায়ারকে লিখিনি (জানায়নি)। যে সামান্য আশা আছে, সেটাও দেখতে চাই। কিন্তু ফাইনালি কিছু না থাকলে আমি আর শিপমেন্ট করতে পারবো না। খুব অনিশ্চয়তায় ভুগছি।

এ উদ্যোক্তা জানান, এ লেইচ বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না। শেষে বায়াররাই ভারত থেকে দ্রুত পাঠিয়েছিল। এখনো তাদের জানানো হয়নি- সেটা পুড়ে গেছে।

তিনি বলেন, অর্ডার ক্যানসেল হলে পুরোটা লোকসান হবে। এজন্য সুতা ও অন্যান্য অ্যাক্সেসরিজ কেনা হয়েছিল। পণ্য বানানো শেষ। শুধু লেইচ লাগিয়ে রপ্তানি করতাম। অর্ডার ক্যানসেল হলে আমি আর কারখানা চালাতে পারবো না।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে