,

টেকনিক্যাল কলেজ ও বিনামূল্যে হাসপাতাল গড়বেন সৌদি প্রবাসী নজরুল ইসলাম নজু

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশে ফিরে সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য এমপি প্রার্থী নজরুল ইসলাম নজু।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নবীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন— নিজস্ব অর্থায়নে একটি আধুনিক টেকনিক্যাল কলেজ ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যের হাসপাতাল নির্মাণ করার আশাও ব্যক্ত করেন তিনি ।

নজরুল ইসলাম নজু বলেন, “আমি দীর্ঘদিন বিদেশে থেকে দেখেছি, কীভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি চাই নবীনগরের তরুণরা ঘরে বসেই আধুনিক কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মনির্ভরশীল হয়ে উঠুক।”

তিনি আরও বলেন, “নবীনগরের কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। সেটাই আমার লক্ষ্য। তাই আমি নিজ অর্থায়নে এমন একটি হাসপাতাল নির্মাণ করতে চাই, যেখানে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা সবকিছুই থাকবে সম্পূর্ণ বিনামূল্যে।”

এসময় নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বাংলা টিভি ও প্রতিদিনের বাংলাদেশ এর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ, এনটিভির অনলাইন প্রতিনিধি কাউছার আলম,সাংবাদিক আব্দুল হাদী,মুমিনুল হক রুবেল, অলি উল্লাহ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে