,

যাত্রীবেশে ছিনতাইকারী, চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই

news-image

ঢামেক প্রতিবেদক : যাত্রীবেশে রাজধানীর পল্টন থানা এলাকায় মেহেদী হাসান (৩৩) নামে চালককে কুপিয়ে আহত করে অটোরিকশা নিয়ে গেছে দুই ছিনতাইকারী।

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গুলিস্তান জিপিও এলাকায় ঘটনাটি ঘটে।

আহত চালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে।

জানা গেছে, আহত অটোরিকশার চালক মেহেদী বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার হরিনা সোনিয়া গ্রামের দুলাল হাওলাদারের ছেলে । বর্তমানে মুগদায় শামীমের গ্যারেজ থাকেন।

হাসপাতালে নিয়ে আসা ওসমান গনি জানিয়েছে, রাত সাড়ে ১১টা দিকে দুইজন ব্যক্তি জিপিও’র সামনে থেকে ব্যাটারীচালিত অটোরিকশাতে উঠে সামনে যাবে বলেন। কিছু দূর একটু অন্ধকারে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে চালককে কুপিয়ে আহত করেন এবং তাকে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে চলে যান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি বর্তমানে জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে