,

গণতন্ত্র সুসংহত করার চর্চা শুরু হয়ে গেছে: সালাহউদ্দিন আহমদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এই জাতি মনে করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা। বহু দলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, সেটা চর্চা শুরু হয়ে গেছে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান সময়ে সবচেয়ে যেটা বেশি জরুরি-তা হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা, এটা অব্যাহত রাখা। যার যাত্রা শুরু হয়েছে গতকাল জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশে, রাষ্ট্র কাঠামোতে গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার বিনির্মাণ হবেই।’

 

‘তার মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বাঙ্গে ভারসাম্য রক্ষা হবে, গণতান্ত্রিক ও মানবাধিকারসহ সকল মৌলিক অধিকার বাস্তবায়ন এবং ভোগ করা সম্ভব হবে। সেই জন্য নতুন যাত্রা শুরু করেছি’, যোগ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা সমগ্র জাতির কাছে আহ্বান জানাব- ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে যেন আমরা এগিয়ে যাই। তাহলেই আমরা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব। আমাদের সকল শহিদের আত্মত্যাগ এবং রক্তদান সফল হবে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে