,

রাবির ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

news-image

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ৬টি প্রবেশপথেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এর আগে বুধবার থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে, এদিন সকাল থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা ও বিনোদপুর ফটক দিয়ে ক্যাম্পাসে ঢুকতে যাওয়া সবার পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশিচৌকি পার হয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বৈধ পরিচয়পত্রধারী ব্যক্তিরা প্রবেশ করতে পারছেন।

এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার জন্য নিয়োজিত রয়েছেন ২ হাজার ৩০০ পুলিশ সদস্য। রাজশাহী ছাড়াও বিভাগের অন্যান্য জেলা থেকে তাদের এখানে আনা হয়েছে। এছাড়া ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে