সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে ঢাকার বায়ুদূষণ, শীর্ষে কে?

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়ে যাওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এর মধ্যে পাকিস্তানের লাহোর শহর বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে লাহোরের একিউআই স্কোর ছিল ২৩৮, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘদিন ধরে দূষণের শিকার মেগাসিটি ঢাকাও আবার ‘অস্বাস্থ্যকর’ হয়ে উঠেছে। ৬৫ স্কোর নিয়ে রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে, এই বায়ুমানকে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। সম্প্রতি বৃষ্টিতে ঢাকার বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও, গত কয়েক দিন ধরে শহরটির বাতাস ফের অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

একই সময়ে, বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। এছাড়া ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা এবং পঞ্চম অবস্থানে থাকা কাতারের রাজধানী দোহার স্কোর ১৬০।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার