সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনে নারী ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দিতে নারী শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ দেখা গেছে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে প্রাণচঞ্চল পরিবেশ বিরাজ করছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদ ভবনে দেখা যায়, নারী শিক্ষার্থীরা ধৈর্যের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেউ কেউ আধ ঘণ্টার বেশি সময় লাইন ধরে দাঁড়িয়ে থেকেও মুখে হাসি নিয়ে অপেক্ষা করছেন।

নাহিদা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘আজকের দিনটা আমাদের কাছে ঈদের দিনের মতো। ভোট দিতে কিছুটা সময় লাগলেও কোনো বিরক্তি নেই, বরং আনন্দ লাগছে।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘৩৫ বছর পর এমন নির্বাচনে অংশ নিতে পারছি। এটাই সবচেয়ে বড় পাওয়া।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে স্থাপন করা ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী রয়েছেন ৪৯৩ জন।

জানা গেছে, চাকসু নির্বাচন পরিচালনা হচ্ছে আধুনিক ওএমআর ব্যালট পদ্ধতিতে।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-কর্মচারী, বিএনসিসি ও প্রক্টরিয়াল টিম তৎপর রয়েছে।

নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিক জানান, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৯০ সালের পর এই প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন অনেক শিক্ষার্থী।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা