,

ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট দেওয়ার সময় ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আইটি ভবন কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এই অভিযোগ করেন।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘ভোটারদের আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছে। তাদের আবারও ভোট দেওয়ার সম্ভাবনা থাকে। আমি নিজে এখন ভোট দিয়ে আসছি। আমরা নির্বাচন কমিশনাকে বিষয়টি লিখিত জানাব।’

দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হচ্ছে জানিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ‘আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।’

এর আগে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই ভোট বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে