সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দশজনের হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

news-image

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তায় ভরা।

ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ এর দশ মিনিট পর ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারি এতে স্তব্ধ হয়ে যায়।

ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ৬ মিনিট সময় দেখান। ঐ সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের সুযোগ তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি। ফলে বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।

দ্বিতীয়ার্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলই খেলেছে বাংলাদেশ। একাধিক গোলের সুযোগ মিস হয়েছে। ৮৩ মিনিটে ফাহমিদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন। সাদ উদ্দিনের বাড়ানো ক্রস গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি। তাহলে বাংলাদেশ আরো আগেই ম্যাচে সমতা আনতে পারত।

ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ৭৩ মিনিটে হংকংয়ের দশজনের দলে পরিণত হওয়া। সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন হংকং ফুটবলার। দশজনের দলের বিরুদ্ধে বাংলাদেশ এক গোল আদায় করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরছে।

এর আগে প্রথমার্ধে পেনাল্টি থেকে এক গোল আদায় করে লিড নিয়েছিল স্বাগতিকরা। ৩২তম মিনিটে নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে পেছন থেকে ফাউল করে বসেন। জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে ম্যাথিউ গোল করতে ভুল করেননি।

তারিক কাজী একেবারে নিষ্প্রয়োজনেই ফাউল করেছেন। স্বাভাবিকভাবে ট্যাকল করার সুযোগ ছিল সেটা না করে উল্টো তিনি ভুল পথে হাটলেন। নিজের ভুল স্বীকার করে দুই হাত জোড় করে দুঃখ প্রকাশ করেন। তিনি যে ভুল করেছেন সেটার খেসারত বাংলাদেশ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা