,

মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের মাজারগেটে অবস্থান ছেড়ে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রাতে সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রওনা হন শিক্ষকরা। এরই মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আগামীকাল (আজ বুধবার) দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ রাতে আমরা শহীদ মিনারে ফিরে গিয়ে রাত যাপন করব এবং আগামীকাল দুপুর ১২টার আগে প্রজ্ঞাপন না এলে ঠিক ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়।

এদিন বিকেল ৪টার পর থেকে মাজারগেটের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। শুরুতেই শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ শুরু করেন তারা। তবে হাইকোর্টের মাজারগেটের কাছে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর এখানেই অবস্থান নেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে