,

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

news-image

বড় রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক : নিজেদের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে, সেই ফরম্যাটেই একের পর এক ম্যাচ হারল বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সবকটি ম্যাচেই বাজেভাবে পরাজয় বরণ করল টাইগাররা। সবশেষ সিরিজের শেষ ওয়ানডেতে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো মেহেদী হাসান মিরাজের দল।

আবুধাবিতে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৩ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ দল। এদিনও শুরু থেকে বাজে ব্যাটিংয়ের কবলে পড়ে টাইগাররা। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করেই বিদায় নেন। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে দলীয় ৪৭ রানে ৩ রানে ফিরে যান শান্ত।

সাইফ একাই দলকে টানছিলেন তবে তিনিও ব্যক্তিগত ৪৩ রানে ফিরে যান, দলের রান তখন ৭০। এরপর তাওহীদ হ্রদয় (৭), মেহেদী মিরাজ (৬) এবং শামীম পাটোয়ারী (০) রান করে বিদায় নেন। পরবর্তীতে নুরুল হাসান সোহানও ব্যর্থ হন, করেন মোটে ২ রান। পরে ৮১ রানে ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল।

পরবর্তীতে রান করতে ব্যর্থ হন রিশাদ হোসেনও, বিলাল সামির বলে আউট হওয়ার আগে করেন ৪ রান। হাসান মাহমুদের ৯ রানে আউটের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সবমিলিয়ে ২৭ ওভার ১ বল খেলতে সক্ষম হয়েছে টাইগাররা। আফগানদের হয়ে বল হাতে এদিন ৫টি উইকেট নেন বেলাল সামি এবং রশিদ খান নেন ৩ উইকেট।

এর আগে দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে আফগানিস্তান দল। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান। এছাড়া রহমানউল্লাহ গুরবাজ করেন ৪২ রান। শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ৩৭ বলে ৬২ রানে বড় পুঁজি দাঁড় করায় আফগানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট সংগ্রহ করেছিলেন সাইফ হাসান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের