রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পেছাল

news-image

অনলাইন ডেস্ক : সরকার সময় চাওয়ায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি দুপুর থেকে পিছিয়ে বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার দুপুর ১২টায় ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করার কথা ছিল তাদের।

শেষ খবর পাওয়া পর্যন্ত, সরকারের পক্ষ থেকে কিছুটা সময় চাওয়া হয়েছে। দ্রুতই এ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে বলে জানানো হয়েছে। এ অবস্থায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পিছিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘গত ১২ অক্টোবর শিক্ষকরা যখন প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলেন, তখন আপনারা ডাকলেন, আমরাও গেলাম। তারা বললেন—অর্থ উপদেষ্টা ও সচিব দেশে নেই, সেজন্য নাকি অপেক্ষা করতে হবে। অথচ আজকে উপদেষ্টা-সচিব ছাড়াই তারা বৈঠকে বসেছেন বলে জানতে পারলাম। ঠেলার নাম বাবাজি! উপদেষ্টা-সচিব ছাড়াই যদি বৈঠকে বসতে পারেন, তাহলে হাজার হাজার শিক্ষকদের তিনটা দিন কেন রাস্তায় রাখলেন?’

শহীদ মিনারে শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ‘শুনতে পাচ্ছি কিছুটা কম বাড়িভাড়ি বাড়িয়ে শিক্ষকদের কোনোমতে থামাতে চাচ্ছেন। এটা শিক্ষকরা মানবে না। ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের সঙ্গে বিদ্রোহ করবেন? দেখি কার কত বড় ক্ষমতা। স্পষ্ট ভাষায় বলতে চাই, ২০ শতাংশ মানে ২০ শতাংশই, ১৫০০ মানে ১৫০০-ই, ৭৫ শতাংশ মানে ৭৫ শতাংশ। ১৯-এও হবে না, ১৪৯৯-এও হবে না, ৭৪-এও হবে না। যদি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেন, এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।’

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ সারা দেশে কর্মবিরতি পালন করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে এসব দাবিতে তারা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

পাশাপাশি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচিসহ সব আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এর আগে গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থানরত শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন।

তার আগে গত রবিবার দুপুরে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। অফিসের বাইরেও দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করছেন।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তারা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়ি ভাড়া পেতেন, যা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তারা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের