,

অতিরিক্ত সিম ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করবে বিটিআরসি

news-image

অনলাইন ডেস্ক : কোনো গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে নিষ্ক্রিয় করতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নির্দেশনা দিয়েছে।

আজ সোমবার বিটিআরসির যাচাইকৃত ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।

এর বেশি সিম থাকলে পছন্দের ১০টি রেখে বাকি সিমগুলো ‘ডি-রেজিস্টার’ বা মালিকানা হস্তান্তর করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগের মাধ্যমে।

গ্রাহকরা নিজেদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে পারবেন *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে।

বিটিআরসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে