,

স্বর্ণার দ্রুততম ফিফটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আসরের শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতা নিয়ে বিপাকে বাংলাদেশ। কিছুতেই যেন রানের দেখা পাচ্ছিলেন না শারমিন আক্তার-নিগার সুলতানারা। অবশেষে ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙল টাইগ্রেসরা। টপ অর্ডার ব্যাটারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে রীতিমতো ঝড় তুললেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটিতে রেকর্ড গড়া সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে বাংলাদেশ। যা নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা।

দেখে-শুনে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক। তাতে রান রেট কিছুটা কম থাকলেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে ফিফটির দেখা পায় টাইগ্রেসরা। ৫২ বলে ২৫ রান করে ঝিলিক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার ফারজানা করেছেন ৭৬ বলে ৩০ রান।

তিনে নেমে আরো একবার দুর্দান্ত ব্যাটিং করেন শারমিন আক্তার। নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৭৭ রান। ৪২ বলে ৩২ রান করেছেন অধিনায়ক।

জ্যোতি ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন শারমিন। ৭৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত ভিত পায় বাংলাদেশ। যেখানে দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা। ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাকে খেলানো হয় পাঁচে। মিডল অর্ডারে সফল তিনি।

মাত্র ৩৪ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন স্বর্ণা। যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম। শেষদিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন রিতু মণি। ৮ বলে অপরাজিত ১৯ রান করেছেন তিনি। তাতে নারী বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের