,

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব

news-image

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার সোনালি যুগের নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন লন্ডনে। তার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মেগাস্টার শাকিব খান।

রোববার (১২ অক্টোবর) দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ইলিয়াস কাঞ্চনের একটি ছবি শেয়ার করেন শাকিব।

সেখানে লেখেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই, যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে।

শাকিব আরও লেখেন, কাঞ্চন ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করে দেশের কোটি মানুষ প্রার্থনা করছে। তিনি যেন আবার আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল ও প্রেরণাদায়ী মানুষ হয়ে ফিরে আসেন।

পোস্টের শেষে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়ে শাকিব লেখেন, মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল, বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের