,

‘প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রীর বৈঠকের কথা কোথাও বলিনি’

news-image

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন- এমন কথা কোথাও বলেননি বলেই দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

এতে শফিকুল আলম লেখেন, ‘কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে প্রধান উপদেষ্টা রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন। তবে এই সফরের বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি।’

 

তিনি লেখেন, ‘বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে অংশ নিতে রোম যাচ্ছেন। আমি আরও বলেছিলাম, সফরকালে তিনি (প্রধান উপদেষ্টা) কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।’

প্রেস সচিব আরও লেখেন, ‘সংবাদ সম্মেলনে আমি কোথাও বলিনি, প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বাস্তবে এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না।’

পোস্টের শেষে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে বলেও আশা প্রকাশ করেছেন শফিকুল আলম।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে