সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরী। সংগৃহীত ছবি

ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বরখাস্ত করে গত ২৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। আজ সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।

আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) এ বর্ণিত অসদাচরণের অভিযোগে ০৪/২০২৫ নং বিভাগীয় মামলা রজু করা হয়েছে। এবং যেহেতু তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে।’

এতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্ত হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত বছরের ২৫ সেপ্টেম্বর এই বিচারকের বিরুদ্ধে গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগে প্রতিবেদন প্রচার করেছিল একটি বেসরকারি টিভি চ্যানেল। যেখানে উঠে আসে, এই বিচারকের এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহারের তথ্য। সেই সঙ্গে প্রকাশ্যে আসে আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাচলে সাড়ে ৭ কাঠা প্লট নেওয়ার তথ্যও। যেখানে হাইকোর্টের বিচারপতিরা ৫ কাঠা প্লট পান।

এ ছাড়া মামলায় সুবিধা দিয়ে নর্দান ইউনিভার্সিটির পাশে ৫ কাঠা রেডিমেড প্লটও নিয়েছেন রেজাউল করিম। এমনকি ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন তলা বাড়িও করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা