সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন সমীকরণে ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স স্বস্তিদায়ক হলেও ওয়ানডেতে অবস্থা শোচনীয়। অথচ, এই সংস্করণেই একসময় সবচেয়ে ভালো খেলত টাইগাররা। অবস্থা এতই খারাপ যে, সবশেষ ১১ ম্যাচের ১০টিতেই দেখতে হয়েছে হার। সিরিজ হার টানা চারটি।

এমন বাজে পারফরম্যান্সের প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। ১০ নম্বরে আছে দলটি। যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় দলের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলাও পড়েছে শঙ্কায়।

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ র‌্যাঙ্কিংয়ের সেরা নয়ে থাকতে হবে বাংলাদেশকে। তবে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটের বাইরে চলে যায় সেক্ষেত্রে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে।

আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আরও আটটি সিরিজ খেলবে। প্রতিটি সিরিজেই ৩টি করে, অর্থাৎ ২৪টি ম্যাচ হবে। আফগান সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিটি সিরিজই তিন ম্যাচের। এর মধ্যে আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড, জুনে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ তিনটি দেশের বাইরে খেলবে বাংলাদেশ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা