সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা ভবনের সামনে অবস্থান সাত কলেজের শিক্ষার্থীদের, বন্ধ যান চলাচল

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্য কলেজের শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শিক্ষার্থীরা যেন সচিবালয়ের দিকে এগোতে না পারে, সেজন্য ওই অংশে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।

কর্মসূচি ঘিরে এলাকাজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ সদস্য; প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

শিক্ষার্থীরা জানান, সরকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো কোনো অধ্যাদেশ জারি হয়নি। আমরা চাই আজই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ জারি হোক। না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

 

সাত কলেজের মধ্যে রয়েছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা