,

বিগত ৩ নির্বাচনে অনিয়ম-দুর্নীতির তথ্য চেয়েছে কমিশন

news-image

বাসস
বিগত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।

আজ রোববার বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণতান্ত্রিক রাষ্ট্র-ব্যবস্থা পুনপ্রতিষ্ঠাকল্পে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ গঠন করেছে।

চলমান তদন্ত কার্যক্রমে অংশ নিতে প্রতি কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বা তথ্য জানাতে পারবেন।

কমিশনের ই-মেইলে ([email protected])অথবা ওয়েবসাইটে (www.neic-bd.org) উল্লেখিত ‘মতামত ও সুপারিশ’ অপশনের মাধ্যমে অথবা ডাকযোগে অভিযোগ বা তথ্য প্রদান করতে পারবেন। টেলিফোনের মাধ্যমে বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ বা তথ্য দেওয়ার উদ্দেশ্যে উল্লিখিত সময়ে ঢাকার শের-ই-বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের ২ নম্বর ব্লকে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। কমিশনের টেলিফোন ০২-২২২২১৫৬৪৭ ও মোবাইল ০১৫৫০০৪২০৬০।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে