,

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বাদশাহ শাহরুখ খানকে এবার দেশ ছাড়ার পরামর্শ দিয়েছেন পরিচালক ও অভিনেতা অভিনব কাশ্যপ। ভাই অনুরাগ কাশ্যপের মতোই বিস্ফোরক মন্তব্যে আবারও বিতর্কের মুখে তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের বাড়ির নাম নিয়ে কটাক্ষ করেন অভিনব। তিনি বলেন, ‌‘শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’—মানে প্রার্থনা। আর দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’—মানে স্বর্গ। এর মানে কী দাঁড়ায়? ভারতে থাকছেন শুধু কিছু পাওয়ার আশায়, আর আপনার স্বর্গ দুবাইয়ে? তাহলে আপনি ভারতে করছেনটা কী?’

এছাড়া অভিনব তার মন্তব্যে বলিউড তারকার ছেলে আরিয়ান খান প্রসঙ্গও টানেন। বলেন, শাহরুখের সিনেমায় সংলাপ রয়েছে, ‘ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।’ কী ধরনের অহংকার এসব? তারা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে প্রাসাদ বানিয়েছেন। তাদের সম্পত্তির পরিমাণ দিয়ে আমাদের কী যায়-আসে। তারা কি আমাদের খাবার দেয়? শাহরুখ নিঃসন্দেহে ভালো কথা বলেন। কিন্তু তার উদ্দেশ্য একদমই ভালো নয়।

এদিকে অভিনবের এ ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউড বাদশাহর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাদের দাবি, কোনো কাজ না পেয়ে তারকাদের নিয়ে আক্রমণাত্মক কথা বলে যাচ্ছেন অভিনব।

এর আগে সালমান খানকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, সালমানের পরিবারের কেউ স্বাভাবিক মানুষ নয়। তারা সবাই অপরাধজগতের সঙ্গে জড়িত।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে