,

বিএনপিকে চুপিসারে ক্ষমতায় আনতে চায় সরকার: রেজাউল করীম

news-image

অনলাইন ডেস্ক : বিএনপিকে চুপিসারে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার সঙ্গে মাঠে ভূমিকা রেখেছে শ্রমিকেরাও। অভ্যুত্থানের পর দেশে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘৫৪ বছরের নির্বাচনী অপসংস্কৃতি বন্ধ করতে হলে আগামী দিনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনে ঐকমত্যের এজেন্ডায় না আনায় সরকারকে ধিক্কার দিয়েছে সাধারণ জনগণ। বর্তমান সরকার চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়। জনগণ ঘুমিয়ে নেই। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে সাধারণ মানুষ।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আরও বলেন, ‘সমাজের এক শ্রেণী অতি ধনী হবে আর এক শ্রেণী গাছতলায় বাস করবে, তা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি আর ইসলামের বিপক্ষের শক্তির মধ্যে যুদ্ধ অনিবার্য।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে