সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন।

ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই ৩০৯ বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। তারা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এ করে বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন, বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।

লিবিয়ায় আটকে পড়া ও বিপদে পড়া আরও বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান দূতাবাসের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা