,

আশ্বিনের বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি

news-image

অনলাইন প্রতিবেদক : আশ্বিনের শেষদিকের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর কর্মজীবী মানুষ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে।

বৃষ্টি দেখে অনেকে ছাতা মাথায় বের হয়েছেন, অনেকে আবার ছাতা ছাড়াই পথে নেমেছেন। গণপরিবহনে যাত্রীদের ভিড় বেড়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটেরও সৃষ্টি হয়েছে। রিকশা ও সিএনজি চালকেরা স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া দাবি করছেন, এতে জনদুর্ভোগ বেড়েছে।

হাবিবুল্লাহ নামে এক ব্যবসায়ী বলেন, সকালে বৃষ্টিতে ভিজে ভিজেই কারওয়ান বাজার গিয়েছিলাম। সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় রাজধানীতে আমার মতো কাজে বের হওয়া মানুষের সংখ্যা আজ অনেক বেশি। কেউ ছাতা নিয়ে কেউবা বৃষ্টিতে ভিজে চলাফেরা করছেন। ঝড়-বৃষ্টিতে মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

একই অভিজ্ঞতার কথা জানিয়ে রামপুরা ব্রিজ সংলগ্ন স্থানে বাসের জন্য অপেক্ষমাণ খোরশেদ আলম। তিনি বলেন, বৃষ্টির কারণে গণপরিবহনে প্রচণ্ড ভিড়। ইচ্ছে করলেও বাসে ওঠা যাচ্ছে না। রিকশা-সিএনজি চালকেরাও সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। শত শত মানুষ ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন; গণপরিবহণও পাচ্ছেন না, হেঁটেও যেতে পারছেন না।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে