,

বিষাক্ত কাশির সিরাপে ২০ শিশুর মৃত্যু, ওষুধ কোম্পানির মালিক গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন রাজ্যে বহু শিশুর মৃত্যুর সঙ্গে জড়িত একটি নাম কোলড্রিফ কাশির সিরাপ। এবার তামিলনাড়ুভিত্তিক স্রেসান ফার্মা নামের ওই ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিককে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশ।

কোম্পানির মালিক রঙ্গনাথনকে গতরাতে চেন্নাই থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগেই একটি মামলা দায়ের হয়েছিল। মধ্যপ্রদেশ পুলিশের সূত্রে জানা গেছে, রাজ্যে অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে এই বিষাক্ত সিরাপ সেবনের পর এবং রঙ্গনাথনের গ্রেপ্তারে ২০ হাজার রুপির পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

শুধু মধ্যপ্রদেশই নয়, রাজস্থানে শিশু মৃত্যুর কয়েকটি ঘটনাও এই সিরাপের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আক্রান্ত শিশুরা কোলড্রিফ সেবনের পর মারাত্মক কিডনি সংক্রমণে ভুগেছিল।

কোলড্রিফ সাধারণত শিশুদের সর্দি-কাশির উপসর্গ যেমন নাক দিয়ে পানি পড়া, হাঁচি, গলা ব্যথা ও চোখে পানি পড়ার চিকিৎসায় ব্যবহার করা হয়।

তবে চলতি মাসের শুরুতে তামিলনাড়ুর কর্তৃপক্ষ সিরাপের নমুনা পরীক্ষা করে জানায়, এতে ডাইইথিলিন গ্লাইকল নামের এক বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে—যা সাধারণত ছাপার কালি ও আঠা তৈরিতে ব্যবহৃত হয় এবং মানুষের কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।

এই পরীক্ষার ফলাফলের পরই সিরাপটিকে “ভেজাল ও বিপজ্জনক” ঘোষণা করে প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম